|

Advertisement
×

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ২৯ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪৭৯ বার পঠিত

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং বিচ হ্যাচারি লিমিটেড। গতকাল রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ ২ কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৭৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ১.৬৫ টাকা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩.১৮ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৮৫ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিচ হ্যাচারি লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩৪ টাকা লোকসান হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯.৫৭ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.২২) টাকা।
কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com