|

Advertisement
×

বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১   প্রিন্ট   ৪০৪ বার পঠিত

বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক

 

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছে এনআরবিসি ব্যাংক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সব ব্যাংকের মধ্যে তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে এই পুরস্কার পেল ব্যাংকটি।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এক অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের হাতে এই পুরস্কার তুলে দেন শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা।

ব্যবসার ক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবন ও দক্ষতার বিচারে প্রতি বছর এই পুরস্কার দিতে সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিটের (এসএপিএস) আয়োজন করা হয়।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও ভুটান এই আটটি দেশের বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কারের জন্য বিবেচনা করা হয়।

এস এম পারভেজ তমাল বলেন, ‘আর্থিক প্রযুক্তি বা ফিনটেক ছাড়া এখনকার ব্যাংক চলতে পারে না। ব্যাংকিং সেবা প্রসারে ফিনটেকের ব্যবহার বাড়িয়েছি। করপোরেট গভর্ন্যান্স, নেটওয়ার্ক সম্প্রসারণ ও আর্থিক সূচকে আমাদের যে অগ্রগতি হয়েছে, তা মূলত ফিনটেকের কারণে। বিজয়ের ৫০ বছরে যেসব মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে, তাদেরকে এই অ্যাওয়ার্ড উৎসর্গ করছি।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামকে শহরায়ন করছেন। এই কাজে সম্পৃক্ত হতে এনআরবিসি ব্যাংক আইটির সব ধরনের ব্যবহার নিশ্চিত করেছে। এটিতে সফল হওয়ায় আমাদের এই স্বীকৃতি। স্বীকৃতি পাওয়ার সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলোকে।’

২০১৩ সালে ২ এপ্রিল যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। এরপর থেকে প্রযুক্তিনির্ভর নানা সেবা দিচ্ছে ব্যাংকটি। স্বল্প খরচে সেবা দিতে উপশাখা ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, প্লানেট অ্যাপসহ নানাভাবে সেবা দেয়া হচ্ছে।

সারা দেশে ৮৮টি শাখার পাশাপাশি ৫৫০টি উপশাখার মাধ্যমে ব্যাংকিং সেবার পাশাপাশি বিআরটিএ ও ভূমি রেজিস্ট্রেশন অফিস, রাজস্ব সংগ্রহসহ সরকারি বিভিন্ন সেবার ফিস কালেকশন করছে ব্যাংকটি।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১৯ অপরাহ্ণ | শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com