বিবিএনিউজ.নেট
শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯ প্রিন্ট ১২২৮ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি গেলো সপ্তাহে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষনা করেছে। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব কোম্পানির পর্ষদ লভ্যাংশ ঘোষনা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।
রিলায়েন্স ইন্স্যুরেন্স: কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা, আগের বছর একই সময়ে রিস্টার্টেড ইপিএস ছিল ৪ টাকা ৭৮ পয়সা।
কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৩ মার্চ নির্ধারন করা হয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ রাজধানীর গুলশান লেকশোর হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। আলোচিত বছরে সমন্বিতভাবে আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা হয়েছে ২১৭ কোটি ১০ লাখ টাকা। আগের বছর সমন্বিত নিট মুনাফা হয়েছিল ২২৭ কোটি ৭১ লাখ টাকা।
সর্বশেষ সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৬ টাকা ১৩ পয়সা। এককভাবে তথা শুধু আইডিএলসির ইপিএস হয়েছে ৪ টাকা ২২ পয়সা, আগের বছর যা ছিল ৪ টাকা ২৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০১৮ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস ছিল ৩৬ টাকা টাকা ১৭ পয়সা। আগামী ২৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য আগামী ১২ মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ইউনাইটেড ফাইন্যান্স: কোম্পানিটি শেষারহোল্ডাদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা।
৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।
কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে । এছাড়া আগামী ২৪ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর ঢাকা লেডিস ক্লাবে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০৭:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com