বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ প্রিন্ট ২৮৯ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ জানুয়ারি এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৫ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ০৭ পয়সা, যা আগের বছর ২৮ টাকা ৪৫ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৯ টাকা ৯০ পয়সা।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com