নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২ প্রিন্ট ৩৬১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২ ফেব্রুয়ারি স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ৩ ফেব্রুয়ারি রেকর্ড ডেটের কারণে স্থগিত থাকবে এ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বস্ত্র খাতের এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ১৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৪৭ পয়সায়। আগের অর্থবছরের একই সময়েযা ছিল ৮ টাকা ৩৬ পয়সা। আগামী ১৪ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০১:৩২ অপরাহ্ণ | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com