নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ প্রিন্ট ৩৮৮ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামী ২৭ ও ২৯ মার্চ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৩০ মার্চ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সামি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সাথে আর.এন স্পিনিং মিলস একীভূত করণের খসড়া অনুমোদন করেছে। এজন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ২১ এপ্রিল সকাল ১১টায় জমজম হোটেল অ্যান্ড রিসোর্ট হল, কুমিল্লায় ইজিএম করবে কোম্পানিটি।
কোম্পানিটি উচ্চ আদালত থেকে শুনানির পর ইজিএমের অনুমতি পেয়েছে।
Posted ০১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com