সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সিএনজির পর এবার গ্যাস সরবরাহ বন্ধ শিল্প কারখানায়

সোমবার, ১১ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৩০৫ বার পঠিত

সিএনজির পর এবার গ্যাস সরবরাহ বন্ধ শিল্প কারখানায়

গ্যাস সংকট এড়াতে আগামী ১৫ দিন সব ধরনের শিল্প কারখানায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকাল ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন পেট্রোবাংলা। মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (১১ এপ্রিল) সংস্থাটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন বিকাল ৫ টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ প্রতিদিন মোট ৪ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটর করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এর আগে গত ৩০ মার্চ বিকাল ৫ টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা দেশের সকল সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। জ্বালানি বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘণ্টা গ্যস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই সময় অনুযায়ী গ্যাস সরবরাহ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একদিকে রমজান, আবার গরমে চলছে সেচ মৌসুম। এই পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা জরুরি মনে করছে সরকার। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার (১১ এপ্রিল) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আগামী ১৫ দিন শিল্প কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখার তাগিদ দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Facebook Comments Box
×

Posted ০৭:২৭ অপরাহ্ণ | সোমবার, ১১ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com