|

Advertisement
×

বেঙ্গল ইসলামি লাইফ ও বিকাশের সমঝোতা স্মারক সই

সোমবার, ১৮ এপ্রিল ২০২২   প্রিন্ট   ৫৪৫ বার পঠিত

বেঙ্গল ইসলামি লাইফ ও বিকাশের সমঝোতা স্মারক সই

বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের বেতন ভাতা এখন থেকে বিকাশের পে রোল সল্যুশনের মাধ্যমে পরিশোধ করা হবে।

উভয় কোম্পানি সম্প্রতি এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব পে রোল বিজনেস এটিএম মাহবুব আলমসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বেঙ্গল ইসলামির ৫০০ কর্মী বিকাশের পে রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন ভাতা ও কমিশনের অংশ পাবেন।

পর্যায়ক্রমে কোম্পানিটির দেড় হাজার কর্মীকে এ ডিজিটাল পে রোল সেবার আওতায় নিয়ে আসা হবে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৮ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com