Ad
x

গোল্ডেন লাইফের ১২ লাখ টাকা মৃত্যু দাবি পরিশোধ

মঙ্গলবার, ১০ মে ২০২২   প্রিন্ট   ৩৯৯ বার পঠিত

গোল্ডেন লাইফের ১২ লাখ টাকা মৃত্যু দাবি পরিশোধ

বার্জার পেইন্টস লিমিটেড এর জেনারেল ম্যানেজার (জিএম) মরহুম আহসান উল্লাহর মৃত্যুদাবি বাবদ ১২ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

মঙ্গলবার (১০ মে ২০২২) রাজধানীর মহাখালীস্থ কোম্পানির প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর করা হয়। গোল্ডেন লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির চেয়ারম্যান এ কে এম আজিজুর রহমান প্রয়াত বীমা গ্রাহকের স্ত্রী ও পলিসির নমিনি হুমায়রা আফরোজের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন।

এ সময় উপদেষ্টা এম তৌহিদুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বাবু সুমল কান্তি দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ০৬:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com