|

Advertisement
×

এমারেল্ড অয়েলের শেয়ার লেনদেন স্থগিত

মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

এমারেল্ড অয়েলের শেয়ার লেনদেন স্থগিত

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল এমারেল্ড অয়েলের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানি এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে বিনিয়োগকারীদের সম্মতি গ্রহণের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।
কোম্পানিটির বর্তমান উদ্যোক্তা পরিচালক মিনোরি বাংলাদেশের (মালিক পক্ষ) পক্ষে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার বরাদ্দ করবে।

আগামী ৮ জানুয়ারি সকাল ১০টায় কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএমের ভেন্যু পরে জানানো হবে।

২০১৪ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৮.২৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.০৮ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫.৬৬ শতাংশ শেয়ার রয়েছে।
সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩০৩.৩৩ পয়েন্টে।
সর্বশেষ ২০১৬ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com