নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ০৩ মে ২০২৩ প্রিন্ট ২৭৪ বার পঠিত
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ৭ ও ৮ মে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০৯ মে এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
জানা যায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ টাকা ০২ পয়সা।
এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮৬ পয়সা।
এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ টাকা ২১ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৪ পয়সা।
এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৪৯ পয়সা।
আগামী ৩১ মে ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।
Posted ০২:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৩ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন