|

Advertisement
×

এমকে ফুটওয়্যারের কিউআইও আবেদন শুরু ১১ জুন

রবিবার, ২১ মে ২০২৩   প্রিন্ট   ২২০ বার পঠিত

এমকে ফুটওয়্যারের কিউআইও আবেদন শুরু ১১ জুন

স্বল্প মূলধনী প্লাটফর্মে কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) অনুমােদন পাওয়া এমকে ফুটওয়্যারের অর্থ উত্তোলনের আবেদন গ্রহনের দিনক্ষন নির্ধারণ করা হয়েছে। আগামী ১১ জুন কিউআইওর আবেদন শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত। রোববার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, কোম্পানিটি কিউআইওর মাধ্যমে বাজার থেকে ১০ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার কাজে ব্যয় করবে।
উল্লেখ্য চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি বিএসইসি ৮৫৮তম কমিশন সভায় এমকে ফুটওয়্যারের কিউআইওর মাধ্যমে প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ারের ইস্যুর অনুমোদন দেয়।

কোম্পানিটি ২০২১ সালে ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্তÍ আথিক বিবরনীতে ডাইলুটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৯ টাকা। আর কোম্পানির পুনমূল্যায়ন ছাড়া নেট সম্পদ বা এনএভি দাঁড়িয়েছে ১২.৯৫ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:১২ অপরাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com