|

Advertisement
×

৩ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে সম্মতি

বুধবার, ২৪ মে ২০২৩   প্রিন্ট   ২০২ বার পঠিত

৩ ব্যাংকের স্টক ডিভিডেন্ডে সম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্যাংকগুলো হলো- ওয়ান ব্যাংক, সোস্যাল ইসলামি ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ান ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৮ জুন নির্ধারণ করা হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ব্যাংটিকে স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৫ জুন নির্ধারণ করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক: ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর অর্থবছরের জন্য ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ০৭ জুন নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com