|

Advertisement
×

প্রভাতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   প্রিন্ট   ২১৫ বার পঠিত

প্রভাতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা ও আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৬৮ পয়সা।

আগামী ২ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।

এদিকে, কোম্পানিটি প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল এক টাকা ১৯ পয়সা।

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির এনএভি ছিল ২৩ টাকা ৪৫ পয়সা।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com