Ad
x

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

মঙ্গলবার, ৩০ মে ২০২৩   প্রিন্ট   ২৮৮ বার পঠিত

৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ২০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৫৩ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৯২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৭ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ৬৩ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৮৫ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ২৮ পয়সা।

আগামী ০৩ আগস্ট ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুন ২০২৩।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৪ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ২৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১১ টাকা ৩২ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৪৯ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৮১ পয়সা।

আগামী ২৮ আগস্ট ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুলাই ২০২৩।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে ৭ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টকসহ ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৪৪ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল এক টাকা ৩৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ টাকা ৩৭ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৬৭ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক ৯ পয়সা।

আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই ২০২৩।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com