নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ৩১ মে ২০২৩ প্রিন্ট ২২৯ বার পঠিত
সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩০ মে অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে ২ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ টাকা।
এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৬ পয়সা।
এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ টাকা ১৪ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৬১ পযসা।
এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ৫২ পয়সা।
আগামী ৩১ জুলাই ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ জুন ২০২৩।
Posted ০২:৩৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ মে ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন