|

Advertisement
×

ব্র্যাক ব্যাংকের বন্ড ইস্যূর সিদ্ধান্ত

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   প্রিন্ট   ২৫০ বার পঠিত

ব্র্যাক ব্যাংকের বন্ড ইস্যূর সিদ্ধান্ত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ব্র্যাক ব্যাংকের বন্ড ইস্যূর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যাংকটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ড ছেড়ে বাজার থেকে ৭০০ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।

বুধবার (৭ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩৪৬তম বৈঠকে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্র্যাক ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এটি হবে ঋঁষষু জবফববসধনষব, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে ঘড়হ-ঈড়হাবৎঃরনষব। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। আলোচিত বন্ডটি হবে কুপনযুক্ত। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। আর এর সুদের হার হবে ভাসমান। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বরাদ্দ করা হবে।

বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-ষষ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com