নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ১০ জুন ২০২৩ প্রিন্ট ২৩১ বার পঠিত
আজ ০৮ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। আজ কোম্পানিটির úানিটির ৪৩ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনট্রাকো রিফিউলিং স্টেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ কোটি ১২ লাখ ৩২ হাজার টাকার।
৩৭ কোটি ৪২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাভানা ফার্মা, আরডি ফুড, রূপালী লাইফ ইন্সুরেন্স, পপুলার লাইফ ইন্সুরেন্স, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন