নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ প্রিন্ট ২৪৮ বার পঠিত
আজ ১৫ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বুধবার এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের ক্লোজিং দর ছিল ১১২ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২৪ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিংয়ের ৯.৭৩ শতাংশ, খান ব্রাদার্সের ৭.১৪ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.৫৯ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ৬.৪৩ শতাংশ, ওয়াইম্যাক্সের ৬.৪২ শতাংশ, সমতা লেদারের ৫.৯৪ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৪.৩৪ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৩.৯৭ শতাংশ এবং জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৩.৮২ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৪:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন