নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ১৭ জুন ২০২৩ প্রিন্ট ২১৯ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৫ খাতে। অন্যদিকে দর বেড়েছে ৩টি খাতে। বাকী ২টি খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জীবন বীমা খাতে। এই খাতে ১৩.৮ শতাংশ দর কমেছে। সাধারণ বীমা খাতে ৬.৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ৪.৬ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া সিমেন্ট খাতে ৩.৭ শতাংশ, সেবা খাতে ৩.৩ শতাংশ, পাট খাতে ২.৯ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৮ শতাংশ, খাদ্য খাতে ০.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ০.৪ শতাংশ, বস্ত্র, প্রকৌশল ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ০.৩ শতাংশ, সিরামিক, আর্থিক, ফার্মা খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।
অন্যদিকে দর বেড়েছে ট্যানারি, কাগজ ও ভ্রমণ খাতে।
Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন