নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ১৮ জুন ২০২৩ প্রিন্ট ৩১৭ বার পঠিত
আজ ১৮ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেন্ট্রাল ফার্মার। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার সেন্ট্রাল ফার্মার ক্লোজিং দর ছিল ১১ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ৭.৬২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭.১৪ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৬৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.২৫ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.৯২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫.২০ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ৪.৭৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.৭০ শতাংশ এবং মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ৪.৫৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৬:২৬ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন