নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১৯ জুন ২০২৩ প্রিন্ট ২৬৬ বার পঠিত
আজ ১৯ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস রোববার মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪২ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৬ টাকা ৩০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের ৯.৯৭ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৯.৯২ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৯০ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৮৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্সের ৯.৮৫ শতাংশ, ইসলামী কমার্সিয়াল ইন্সুরেন্সের ৯.৮৪ শতাংশ, সোনালী লাইফ ইন্সুরেন্সের ৯.২৮ শতাংশ, পূরাবী জেনারেল ইন্সুরেন্সের ৮.৯৮ শতাংশ এবং রূপালী লাইফ ইন্সুরেন্সের ৮.৯৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৪:২০ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন