নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ১৯ জুন ২০২৩ প্রিন্ট ২৭৭ বার পঠিত
আজ ১৯ জুন ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। আজ কোম্পানিটির ২৮ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪৭ লাখ ৮১ হাজার টাকার।
১৪ কোটি ১৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সোনালী লাইফ ইন্সুরেন্স লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সি ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং ইনট্রাকো রিফিউলিং।
Posted ০৪:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন