|

Advertisement
×

২ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩৮৩ বার পঠিত

২ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ এবং রূপালি লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাফার্জহোলসিম বাংলাদেশ: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৯ জুলাই, ২০২৩ তারিখ রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

রূপালি লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

এছাড়াও আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com