|

Advertisement
×

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

সোমবার, ১৭ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩২৫ বার পঠিত

স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ জুলাই স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং প্রগতী লাইফ ইন্স্যুরেন্স। রেকর্ড ডেটের কারণে আগামী ১২ জুলাই এই ২ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনার বাংলা ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা বোর্ড ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৩ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৩ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২১ টাকা ১০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৯৭ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৭৭ পয়সা।

আগামী ২০ সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই ক্যাশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২০ অপরাহ্ণ | সোমবার, ১৭ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com