|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

শুক্রবার, ২১ জুলাই ২০২৩   প্রিন্ট   ৪০৫ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

বিদায়ী সপ্তাহে (১৬- ২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে রূপালী লাইফ ইন্সুরেন্সের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

সপ্তাহের শুরুতে রূপালী লাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ২১৫ টাকা ২০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১৫৬ টাকা ২০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ৫৯ টাকা বা ২৭.৪২ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতন তালিকার শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং ফুডের দর কমেছে ১৪.২২ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ১১.৩২ শতাংশ, জেনারেশন নেক্সটের ৮.৫৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৮.৫০ শতাংশ, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের ৭.৬৫ শতাংশ, এমারেন্ড ওয়েলের ৭.৫৬ শতাংশ, মেঘনা পেটের ৭.৩৪ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.১০ এবং লুব-রেফ বাংলাদেশের ৬.৪৬ শতাংশ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com