|

Advertisement
×

পরিশোধিত মূলধন বাড়াবে ওইমেক্স ইলেকট্রোড

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩   প্রিন্ট   ৩৬৫ বার পঠিত

পরিশোধিত মূলধন বাড়াবে ওইমেক্স ইলেকট্রোড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড কোম্পানির বিদ্যমান পরিচালকদের থেকে নেয়া শেয়ার মানি ডিপোজিটের অর্থের বিপরীতে নতুন শেয়ার ইস্যু করে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি এ প্রক্রিয়ায় তাদের পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা বাড়াতে চায়। এ প্রস্তাবে এরই মধ্যে একবার অসম্মতি জানিয়েছে বিএসইসি। কোম্পানির গত মঙ্গলবার (২৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের সভায় শর্ত পরিপালন সাপেক্ষে পুনরায় বিএসইসির কাছে এ প্রস্তাব বিবেচনার জন্য আবেদন জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসইর মাধ্যমে গতকাল বুধবার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

জানা যায়, কোম্পানিটি তাদের বিদ্যমান পরিচালকদের থেকে বিভিন্ন সময়ে ইকুইটি বাবদ অর্থ নিয়ে তা কোম্পানির স্বার্থে ব্যবহার করেছে। এ শেয়ার মানি ডিপোজিটের অর্থের বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যের ৬ লাখ সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির বোর্ড। যার মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন ৬ কোটি টাকা বাড়ানো হবে।

এ প্রস্তাব অনুমোদনের জন্য অনেক আগেই বিএসইসির কাছে আবেদন জানিয়েছিল কোম্পানিটি। কিন্তু এক্ষেত্রে কোম্পানিটি সংঘস্মারক ১৩ ও ৫৩ নম্বর নিবন্ধ লঙ্ঘন করায় কমিশন তাদের প্রস্তাবে অসম্মতি জানিয়েছিল।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com