নিজস্ব প্রতিবেদক:
শনিবার, ২৯ জুলাই ২০২৩ প্রিন্ট ২১০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে সাপ্তাহিক রিটার্নে ডিএসইতে (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ১৬ খাতে দর কমেছে। একই সময়ে দর বেড়েছে ১টি মাত্র খাতে। আর ৩টি খাতে অপরিবর্তিত রয়েছে।
ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ভ্রমণ খাতে। এই খাতে ৪.১ শতাংশ দর কমেছে। আইটি খাতে ৩.১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সেবা খাতে ২.১ শতাংশ দর কমেছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জীবন বীমা খাতে ১.২ শতাংশ, কাগজ খাতে ১ শতাংশ, সিমেন্ট খাতে ৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ০.৬ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৫ শতাংশ, ফার্মা ও বস্ত্র খাতে দশমিক ৫ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৩ শতাংশ, প্রকৌশল ও ট্যানারি খাতে দশমিক ২ শতাংশ, জ্বালানি-আর্থিক খাতে দশমিক ১ শতাংশ দর কমেছে।
Posted ০৭:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন