নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ০২ আগস্ট ২০২৩ প্রিন্ট ১৮৫ বার পঠিত
আজ ০২ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস মঙ্গলবার সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ক্লোজিং দর ছিল ১৬৩ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৮০ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ২০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিব্রা ইনফিউশনের ৬.৭৬ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৩৬ শতাংশ, সি পার্ল হোটেলের ৫.০৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৬৮ শতাংশ, জেনেক্স নেক্সট এর ৪.৫৪ শতাংশ, অ্যামারেল্ড অয়েলের ৪.২৩ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৪.০৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৪.০৪ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.০০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৫:০৩ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com