|

Advertisement
×

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

বুধবার, ০২ আগস্ট ২০২৩   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

আজ ০২ আগস্ট সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। দুপুর সোয়া ১২টা পর্যন্ত সূচকের তীর উপরের দিকে অবস্থান করতে দেখা যায়। কিন্তু পরবর্তীতে একটানা সূচক কমতে থাকলেও পতন ঘটেনি। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৬৬ শতাংশ বা ৪.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২.৯৯ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬০.৯৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮ টির, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১১ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৪২৩টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৯৫৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ১৫ লাখ ৪৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০১ আগস্ট ডিএসইতে ১০ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ১১৮টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ৫৭০ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯২ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৩ শতাংশ বা ২৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৩৫.৭০ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ২৫ লাখ ৯০ হাজার ২ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৬৫ লাখ ৬১ হাজার ৫৮১ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৯ লাখ ৭১ হাজার ৫৭৯ টাকা।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:০৮ অপরাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com