সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এমবি ফার্মাসিউটিক্যালস

নিজস্ব প্রতিবেদক:

বুধবার, ০৯ আগস্ট ২০২৩   প্রিন্ট   ১৮৫ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে এমবি ফার্মাসিউটিক্যালস

আজ ০৯ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস মঙ্গলবার এমবি ফার্মাসিউটিক্যালসের ক্লোজিং দর ছিল ৫৬৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৬০৮ টাকা ৬০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৪০ পয়সা বা ৭.৪৮ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিব্রা ইনফিউশনের ৩.৮৩ শতাংশ, এ্যাপেক্স স্পিনিংয়ের ৩.৭৪ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৩.৬১ শতাংশ, আরামিট লিমিটেডের ৩.৬০ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.৭২ শতাংশ, আরিফ ইন্ডাস্ট্রিজের ২.১৬ শতাংশ, এ্যাপেক্স ট্যানারির ২.১২ শতাংশ, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি লিমটেডের (প্রাণ) ২.১০ শতাংশ এবং কহিনুর কেমিক্যালের ১.৮৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

 

Facebook Comments Box
×

Posted ০৪:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com