নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ প্রিন্ট ২২৪ বার পঠিত
আজ ১০ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আরামিট লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস বুধবার আরামিট লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৬৯ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯৩ টাকা ৪০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ৬০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল টি কোম্পানির ৭.৯৪ শতাংশ, এমবি ফার্মার ৫.৯৯ শতাংশ, অ্যামারেল্ড অয়েলের ৫.৬৮ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.৫৪ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৩.৭৯ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলসের ৩.৬৮ শতাংশ, পপুলার লাইফ ইন্সুরেন্সের ৩.৬২ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ৩.২৫ শতাংশ এবং রংপুর ফাউড্রির ৩.০৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com