নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ প্রিন্ট ২৬৭ বার পঠিত
ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ২ কোম্পানি। শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। হলো:নাভানা ফার্মাসিউটিক্যালস ও অ্যারামিট লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কোম্পানি দুটির সিদ্ধান্ত কার্যকর হবে।
নাভানা ফার্মাসিউটিক্যালসলিমিটেড : নাভানা ফার্মা কয়েকটি কোম্পানি মিলে একটিকনসোর্টিয়াম গঠনের মাধ্যমেডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করবে।
কোম্পানিটিরপরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তাবিত ব্যাংকের নাম হবে উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি (Upay Digital Bank PLC)।
ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। নাভানা ফার্মাসিউটিক্যালস কোম্পানির পরিশোধিত মূলধনের ৬ শতাংশ তথা ৭ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।
অ্যারামিট লিমিটেড : কয়েকটি কোম্পানি মিলে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করবে অ্যারামিট লিমিটেড।
আরামিটের পরিচালনা পর্ষদ ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
প্রস্তাবিত ব্যাংকের নাম হবে উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি (Upay Digital Bank PLC)।
ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। আরামিট লিমিটেড কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৫ শতাংশ তথা ৬ কোটি ২৫ লাখ টাকা যোগান দেবে।
Posted ০৫:১১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন