নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২১ আগস্ট ২০২৩ প্রিন্ট ৩৪৭ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৩ আগস্ট স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি। এগুলো হলো- সানলাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২৪আগস্ট এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ২০ পয়সা।
আগামী ২৫ সেপ্টেম্বর বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। আগামী ১৯ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
Posted ০৫:৩০ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন