|

Advertisement
×

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

সোমবার, ২১ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৮২ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

আজ ২১ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রূপালী ব্যাংক লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

আগের কার্যদিবস রোববার রূপালী ব্যাংক লিমিটেডের ক্লোজিং দর ছিল ২৭ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮৬ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৯.৮৫ শতাংশ, সিএপিএম আইবিবি ইসলামীক মিউচুয়াল ফান্ডের ৮.১৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭.৮৭ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৭.৮০ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, নর্দান ইসলামী ইন্সুরেন্সের ৭.৪৯ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৬.৯৯ শতাংশ এবং ওয়াইম্যাক্সের ৬.৭৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:৩১ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com