|

Advertisement
×

৪ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩   প্রিন্ট   ১৯৯ বার পঠিত

৪ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলো হলো- পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ০ দশমিক ০৫ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ টাকা।

ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

ইবিএল এনআরবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ২৫ পয়সা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৮ টাকা।

ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ২ দশমকি ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০ দশমিক ০১ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ২৬ টাকা।

ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০ দশমকি ০৬ টাকা। আর ২০২৩ সালের ৩০ জুন ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) বাজার মূল্য অনুযায়ী দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৭ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে ডিভিডেন্ড বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ সেপ্টেম্বর।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com