|

Advertisement
×

৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু

বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২২৩ বার পঠিত

৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু

রেকর্ড ডেটের ২৪ আগামী ২৭ আগস্ট ৮ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু হবে। ফান্ডগুলো হলো- আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলোর মধ্যে- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডে ৩ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৬ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান মিউচুয়াল ফান্ডে ৩ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডে ৩ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদেরকে ৩ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডে ৩ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডে ৩ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৪ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ডে ২.৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ডে ৫ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হবে। গতবছর এই ফান্ডে ৯ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com