|

Advertisement
×

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে

শনিবার, ২৬ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২১৪ বার পঠিত

বিদায়ী সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে

বিদায়ী সপ্তাহে ডিএসইতে (ঢাকা স্টক এক্সচেঞ্জ) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বেড়েছে। একই সময়ে দর কমেছে ৪ কাতে এবং ২টি খাতে অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ২.৬ শতাংশ দর বেড়েছে। সিমেন্ট খাতে ২.২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর জীবন বীমা খাতে ১.৭ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ১.৩ শতাংশ, কাগজ ও সেবা খাতে দশমিক ৭ শতাংশ, খাদ্য ও ট্যানারি খাতে দশমিক ৬ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৫ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২ শতাংশ, প্রকৌশল ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে ভ্রমণ, পাট, সিরামিক, সাধারণ বীমা খাতে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:১১ অপরাহ্ণ | শনিবার, ২৬ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com