নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ প্রিন্ট ২০৭ বার পঠিত
আজ ২৯ আগস্ট ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এসকে ট্রিমসের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস সোমবার এসকে ট্রিমসের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৬.৯৪ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে অ্যামারেল্ড অয়েলের ৫.৭৩ শতাংশ, এমবি ফার্মার ৪.১১ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৩.৪০ শতাংশ, লিব্রা ইনফিউশনের ৩.০৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ২.৬৮ শতাংশ, মনোস্পুল পেপারের ২.৫২ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ২.৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ২.০৮ শতাংশ এবং জেমিনি সি ফুডের ১.৮৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
Posted ০৩:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com