সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ১৮৫ বার পঠিত

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ইন্সুরেন্স

আজ ০৩ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

 

আগের কার্যদিবস বৃহস্পতিবার ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ক্লোজিং দর ছিল ৪৮ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৮০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ক্রিস্টাল ইন্সুরেন্সের ৯.১৭ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮.৬৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৭.২৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৬.৮৫ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৬.০৩ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৫.৩৮ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ৫.১০ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্সের ৪.৯২ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ৪.৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

 

Facebook Comments Box
×

Posted ০৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com