শনিবার ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২৩৯ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

বিদায়ী সপ্তাহে (০৩-০৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্স পিপি ব্যাগ ইন্ডাষ্ট্রিজের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

সপ্তাহের শুরুতে খান ব্রাদার্সের উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২৪ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৩ টাকা ৪০ পয়সা বা ১২.০১ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডেফোডিল কম্পিউটার্সের ৯.১৪ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৮.৮৫ শতাংশ, মেঘনা পেটের ৭.৪২ শতাংশ, এসকে ট্রিমসের ৫.৫৪ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৫.৩৩ শতাংশ, আরএসআরএমের ৫ শতাংশ, ইন্ট্রাকো সিএনজির ৪.৮৪ শতাংশ, নর্দার্ন জুটের ৪.৬৫ শতাংশ এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৪.৫০ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box
×

Posted ০৩:০২ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com