নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ৩৬০ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি ২টি হলো- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং কৃষিবিদ সিড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৪২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ২০ পয়সা।
আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ অক্টোবর।
এদিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই কোম্পানি কৃষিবিদ সিড লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১ টাকা ০১ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৫৭ পয়সা।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর ২০২৩।
Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন