নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২৯১ বার পঠিত
রেকর্ড ডেটের আগে আগামীকাল থেকে ২০ সেপ্টেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে ২ কোম্পানি । শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো হলো : প্রিমিয়ার লিজিং এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে স্পট মার্কেটে প্রিমিয়ার লিজিংরে লেনদেন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ সেপ্টেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
অন্যদিকে, স্পট মার্কেটে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির
(বিআইএফসি) লিমিটেড লেনদেন চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। রেকর্ড ডেটের কারণে আগামী ২৬ সেপ্টেম্বর এই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
প্রিমিয়ার লিজিংয়ের প্রিমিয়ার লিজিং: কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
আলোচিত বছরে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ১৮ টাকা ১৮ পয়সা ছিল।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৮ টাকা ২৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ১৬ নভেম্বর ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড : গত ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। অর্থাৎ, আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯ টাকা ৭৮ পয়সা, যা আগের বছর ৮ টাকা ১০ পয়সা ছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে।
Posted ০২:০৪ অপরাহ্ণ | বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন