বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক:

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ১৯৯ বার পঠিত

৩ কোম্পানিকে শোকজ করেছে ডিএসই

অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে ৩ কোম্পানিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি তিনটির মধ্যে রয়েছে ইমাম বাটন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এবং শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩টির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানি ৩টিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানি ৩টি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ইমাম বাটন: গত ০৫ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১০৩ টাকা ৫০ পয়সায়। আর ২১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১৪১ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা বা ৩৬.৭১ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৮ টাকা ২০ পয়সায়।

ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স: গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৭ টাকায়। আর ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৮ টাকা ৫০ পয়সা বা ৩৯.৩৬ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১ টাকা ২০ পয়সায়।

শ্যামপুর সুগার: গত ১৭ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ৯২ টাকায়। আর ২১ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়েয়েছে ১১৭ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫ টাকা ৩০ পয়সা বা ২৭.৫০ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকায়।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Facebook Comments Box
×

Posted ০৫:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com