মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২০২ বার পঠিত

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার

বিদায়ী সপ্তাহে (০১-০৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে দেশবন্ধু পলিমার ইন্ডাষ্ট্রিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২.৪৪ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লিবরা ইনফিউশনের ২৪.২৪ শতাংশ, অ্যাম্বি ফার্মার ১৫.১৯ শতাংশ, রেনউইক যজেনশ্বরের ১৪.৩০ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ৭.৯৬ শতাংশ, বিচ হ্যাচারির ৭.২৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.২৫ শতাংশ, বেঙ্গল ইউন্ডসোরের ৫.১৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির ৫.০৩ শতাংশ এবং রিপাবলিক ইন্সুরেন্সের ৫.০১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com