শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ১৮৭ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি ২টি হলো- এডিএন টেলিকম লিমিটেড এবং ইস্টার্ণ কেবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকেকোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ২৩ পয়সা।

এদিকে প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ণ কেবলস লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৫ পয়সা। আগে বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ৮ পয়সা।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৫২ পয়সা। যা আগে বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪৩ টাকা ৮৯ পয়সা।

 

 

Facebook Comments Box

Posted ০১:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com