|

Advertisement
×

বীমামেলায় ফারইস্ট লাইফের ২৫ কোটি টাকার চেক বিতরণ

শনিবার, ২৩ মার্চ ২০১৯   প্রিন্ট   ৭২০ বার পঠিত

বীমামেলায় ফারইস্ট লাইফের ২৫ কোটি টাকার চেক বিতরণ

চট্টগ্রামের বীমামেলায় গ্রাহকদের মাঝে প্রায় ২৫ কোটি টাকার চেক বিতরণ করেছে ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

মঙ্গলবার ফারইস্টের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে দুদিনব্যাপী বীমামেলা হয়। মেলায় গ্রাহকদের হাতে রেকর্ড ২৪ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকার চেক দেয়া হয়।

মেলা আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম।
তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন এবং সমাপনীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দিন।

আইডিআরএ-এর চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সহ-সভাপতি ও ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উল্যাহসহ আইডিআরএ’র সদস্যবৃন্দ, বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ মার্চ ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com