সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার লেনদেন শুরু

অনলাইন ডেস্ক

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   প্রিন্ট   ২৩৭ বার পঠিত

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার লেনদেন শুরু

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ইজিএম (বিশেষ সাধারণ সভা) আহ্বান আহ্বান করা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টি সাধারণ শেয়ার (প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা) মূল্যে ইস্যু করবে। বিএসসিসিএল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে শেয়ার ইস্যু করবে।

উন্নয়ন প্রকল্প ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশন প্রজেক্ট, বাংলাদেশ (দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন ও স্থাপন)’ প্রকল্পের অধীনে ১৬৬ কোটি টাকা গ্রহণ করবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নেবে।

এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ পরিবর্তন করতে সংঘ্বসারকের কিছু পরিবর্তন করবে।

এ কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের সম্মতি নিতে ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

Facebook Comments Box
×

Posted ১২:০২ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com