বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ক্রাফটসম্যান ফুটওয়্যারের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

অনলাইন ডেস্ক

বুধবার, ২০ মার্চ ২০২৪   প্রিন্ট   ১৯৮ বার পঠিত

ক্রাফটসম্যান ফুটওয়্যারের কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ

এসএমই খাতের কোম্পানি ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের কিউআইও (কোয়ালিফাইড ইনভেস্টর অফার) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআই আবেদন শুরু হবে আগামী ২১ এপ্রিল। তা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুেেমাদ দেয়। কোম্পানিটি কিউআই আবেদনের মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭২ পয়সায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে গ্রীনডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

 

Facebook Comments Box
×

Posted ০৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ২০ মার্চ ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com