অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ প্রিন্ট ৩৬১ বার পঠিত
আজ ২৮ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এমারেল্ড অয়েল, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান কটন, সি পার্ল হোটেল এবং লাভেলো আইস্ক্রিম।
আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ১৭ লাখ ৮২ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৭৪.০৮ শতাংশ।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এমারেল্ড অয়েলের।
এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৮ কোটি ৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে ১ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আমান কটনের।
ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ২ কোম্পানির মধ্যে- সি পার্ল হোটেলের ১ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকা এবং লাভেলো আইস্ক্রিমের ১ কোটি ২৩ লাখ ৮৪ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৩৬ কোম্পানির ৩৭ লাখ ৪৪ হাজার ৯০৯টি শেয়ার ১০০বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ২০ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার টাকা।
এদিন ব্লক মার্কেটের ৪০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ৯৯ লাখ ৭০ হাজার টাকা, শ্যামপুর সুগারের ৬৮ লাখ ৮৩ হাজার টাকা, বেক্সিমকোর ৫২ লাখ ৩৭ হাজার টাকা এবং কে অ্যান্ড কিউ এর ৪০ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
Posted ০৩:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন